৪:৩৩ অপরাহ্ণ
সিলেট মুগলটুলায় আমেরিকা প্রবাসী খুরশিদ আলমকে সংবর্ধনা
সিলেট নগরীর মুগলটুলায় আমেরিকা প্রবাসী, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সাবেক সভাপতি ও সিলেট সদর অটো রাইছ মিল ড্রাইভার শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা খুরশিদ আলমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার নগরীর মুগলটুলায় সিলেট সদর অটো রাইছ মিল ড্রাইভার শ্রমিক ইউনিয়নের উদ্যেগে আয়োজিত সংবর্ধনায় সংগঠনের সভাপতি আব্দুল বারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি আলমগীর আহমদ, লিলু মিয়া, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ সহ শ্রমিক নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের বড় সম্পদ, তারা সুদূর প্রবাসে থেকে ও নাড়ির টানে সব সময় দেশের গরিব অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
বক্তারা আরো বলেন, মহামারী করোনা ভাইরাসের শুরু থেকে এখন পর্যন্ত প্রবাসীরা দেশের গরিব অসহায় কর্মহীন পরিবারকে সাহায্যে সহযোগিতার মাধ্যমে সর্বমহলের দৃষ্টান্ত স্থাপন করেছেন। এটা প্রশংসনীয়। আগামীতে ও মানব সেবামূলক কার্যক্ষম অব্যাহত রাখার আহবান জানান।