জাতীয় ডেস্ক::
৭:০ ৮ অপরাহ্ণ
আপনাদের ঘরের বাইরে দেখতে চাই না: আইজিপি
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউন বাস্তবায়নে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বের না হতে বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘আগামী বুধবার (১৪ এপ্রিল) থেকে আপনাদের ঘরের বাইরে দেখতে চাই না।’
আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে রাজারবাগ পুলিশ অডিটেরিয়ামে করোনা সংক্রমণ রোধকল্পে বিধি-নিষেধ চলাকালে জরুরি প্রয়োজনে বাইরে যেতে ‘মুভমেন্ট পাস’ অ্যাপসের উদ্বোধনের সময় আইজিপি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, ‘জরুরি প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে নিজেকে স্যানিটাইজ করবেন। আপনার মাধ্যমে যেন আপনার প্রিয়জন করোনায় সংক্রমিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
বেনজীর আহমেদ বলেন, ‘কেউ রাস্তায় জটলা পাকাবেন না, হাতিরঝিলে বা অন্য কোথায় গিয়ে তরুণ-তরুণীদের আড্ডা না দেওয়ার আহ্বান জানাচ্ছি। বাজার, করোনার টিকার তারিখ থাকলে কিংবা অতিপ্রয়োজনীয় কাজ থাকলে বের হওয়া যাবে। এমনকি অ্যাম্বুলেন্সে রোগী চলাচলের প্রয়োজন হলেও মুভমেন্ট পাস লাগবে।’
এক ঘণ্টায় ৫ হাজার মুভমেন্ট পাসের আবেদন জমা পড়েছে। মিথ্যা তথ্য দিয়ে মুভমেন্ট পাসের আবেদন করলে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ঢাকার বাইরে গেলে মুভমেন্ট পাস লাগবে। এছাড়া একটি মোবাইল নম্বর ও একটি গাড়ির নম্বর দিয়ে একাধিক পাস নেওয়া যাবে না। আশা করছি, এমন মহামারির সময়ে কেউ মিথ্য বলে পাস নেবেন না।’
সম্প্রতি সময়ে সাংবাদিকদের ওপরে হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে আইজিপি বলেন, ‘আমি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবকে আর্থিক সহযোগিতা করেছি। দু’জন সাংবাদিককে বলেছি মামলা করতে। আমরা তাদের সহযোগিতা করেছি।’
থানা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা জাতীয় কোনো ইস্যু না। স্থানীয় প্রশাসন মনে করেছে তাদের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো প্রয়োজন, তাই করা হয়েছে।’
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর
লক্ষ্যমাত্রা ২২ হাজার টনের বেশি: সিলেটে বোরো ধান…
রংপুর বিভাগীয় সমিতি সিলেট’র সাধারণ সভা ও কমিটি…
সিলেট কোর্ট পয়েন্টে দোকান মালিক সমিতি সিলেট জেলার…
ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃ'.ত্যু বার্ষিকীতে (বিপিজেএ) সিলেটের…
সিলেট প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভা
মোটরসাইকেলে এসে গ'লা্য় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিন'তাই
ব'জ্রপা'তের সময় মৃ'.ত্যু ঝুঁ'কি কমাতে ছাতকে লাফার্জহোলসিমের মাস…
সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধনকালে মন্ত্রী খন্দকার মুক্তাদির
সিলেটে সড়কে প্রাণ হারা'নো মর'দেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা…
কুলাউড়ায় পলেস্তারা খসে পড়া ভবনে ঝুঁ'কির মধ্যেই চলছে…
জগনাথপুর বারা ধান সংগ্রহ উদ্বাধন
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ