৮:০ ৭ অপরাহ্ণ
মুভমেন্ট পাস ছাড়া যারা চলাচল করতে পারবেন
করোনা সংক্রমণের পরিস্থিতিতে সারা দেশে চলছে লকডাউন। চলছে চলাচলে বিধিনিষেধ। এরই প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, বিধিনিষেধের আওতামুক্ত ব্যক্তি কারা ও প্রতিষ্ঠান কোনগুলো। তাদের চলাচলে মুভমেন্ট পাস প্রয়োজন নেই।
শুধু পরিচয়পত্র প্রদর্শন করে কর্মস্থলে আসা-যাওয়া করতে পারবেন। চলমান লকডাউনের বিধিনিষেধের আওতামুক্ত
১. ডাক্তার ২. নার্স ৩. মেডিকেল স্টাফ ৪. কোভিড টিকা/চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তি/স্টাফ ৫. ব্যাংকার ৬. ব্যাংকের অন্যান্য স্টাফ ৭. সাংবাদিক ৮. গণমাধ্যমের ক্যামেরাম্যান ৯. টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী ১০. বেসরকারি নিরাপত্তাকর্মী ১১. জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তা/কর্মচারী ১২. অফিসগামী সরকারি কর্মকর্তা ১৩. শিল্পকারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা ১৪. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ১৫. ফায়ার সার্ভিস ১৬. ডাকসেবা ১৭. বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সঙ্গে জড়িত ব্যক্তি/কর্মকর্তা ১৮. বন্দরসংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা