জাতীয় ডেস্ক::
৪:৫৯ অপরাহ্ণ
সপ্তাহের ব্যবধানে পিয়াজের দাম দ্বিগুণ
হঠাৎ করে বেড়ে দ্বিগুণ হয়েছে পিয়াজের দাম। গত সপ্তাহে কেজিতে ৩০ টাকা বিক্রি হওয়া পিয়াজ চলতি সপ্তাহে ৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সামনে পিয়াজের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা ক্রেতাদের।
গত সপ্তাহে ৩০ টাকা কেজিতে বিক্রি হওয়া পিয়াজ শুক্রবার ২০ থেকে ৩০ টাকা বাড়িয়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর পাল্লায় (পাঁচ কেজি) বিক্রি হচ্ছে ২২০ টাকা।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে এক ক্রেতা জানান, প্রতিবছর এই সময় আসলেই পিয়াজের দাম বাড়ে। কয়েকদিন আগেও এক কেজি পিয়াজ ৩৫ টাকা দিয়ে কিনেছি। আজ ৫০ টাকা দাম চাইছে। সামনে যদি আরও দাম বাড়িয়ে দেয়, তাই বেশি করে পিয়াজ নিচ্ছি। এভাবে সবকিছুর দাম বাড়তে থাকলে বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে।
এ সপ্তাহে বাজারে আলু বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজিতে। এ ছাড়া প্রতিকেজি শিম ৪০ থেকে ৬০ টাকা, টমেটো ৪০ থেকে ৫০ টাকা, করলা ৮০ টাকা, গাজর ৪০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৪০ টাকা, ফুলকপি প্রতি পিস ৪০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, চাল কুমড়া ৪০ টাকা, লাউ আকারভেদে ১০০ টাকা, মিষ্টি কুমড়া প্রতিকেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, মুলা ৪০ টাকা, শালগম ৪০ টাকা, কচুর লতি ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, বরবটি ১২০ টাকা ও মটরশুঁটি বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে।
এদিকে শুক্রবার রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নিত্যপণ্যের দাম বৃদ্ধির বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, অনেক ব্যবসায়ী সুযোগ পেলেই পণ্যের দাম বাড়িয়ে দেয়। তাই এখন থেকে ট্যারিফ কমিশন নির্ধারিত দরের চেয়ে বেশি দামে ভোজ্য তেল, ডাল ও চিনি বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছি। ভারত ও মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে পিয়াজ আমদানি করতে হয়। এবার পিয়াজের ভালো ফলন হয়েছে। কিন্তু কৃষকরা বলছেন, তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। প্রতি কেজি পিয়াজের উৎপাদন খরচ পড়ে ১৪ টাকা, আর বিক্রি করছে ১৬ থেকে ১৮ টাকা। সে কারণে বিদেশ থেকে আপাতত পিয়াজ আমদানি করতে নিষেধ করেছেন কৃষকরা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধনকালে মন্ত্রী খন্দকার মুক্তাদির
সিলেটে সড়কে প্রাণ হারা'নো মর'দেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা…
কুলাউড়ায় পলেস্তারা খসে পড়া ভবনে ঝুঁ'কির মধ্যেই চলছে…
জগনাথপুর বারা ধান সংগ্রহ উদ্বাধন
সিজদা থেকেই আর ওঠা হলো না হাফিজ উল্লার
সিলেট থেকে ৭টি সরাসরি হজ ফ্লাইট ৪ মে…
বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের ৭১ তম স্কাউটিং বিষয়ক…
এমবিবিএস ২৯তম ব্যাচের নবীনবরণ ও ওরিয়েন্টেশন
সিলেটের দক্ষিণ সুরমায় ভয়া'বহ সড়ক দুর্ঘ'টনায় ৮নির্মাণ শ্রমিক…
নামাজের সময় শ্রীমঙ্গলে এক মুসল্লিকে হ'.ত্যা আ'টক-১
আব্দুল আজিজকে আহবায়ক করে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য…
শরীফগঞ্জে বালাউটি ছাহেব বাড়ির চক্ষু ক্যা'ম্পে ১,৬৬০ রো'গীর…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ