মঙ্গলবার, মে ৫, ২০ ২৬
জাতীয় ডেস্ক::
১ এপ্রিল ২০ ২১
৩:১৩ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে ঢাকা আসছেন জন কেরি

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি আগামী ৯ এপ্রিল ঢাকায় আসবেন। বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন কেরির ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ইউএনবির

মন্ত্রী জানান, আগামী ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘জলবায়ু শীর্ষ সম্মেলনে’ অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে আসছেন জন কেরি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৪০ জন বিশ্ব নেতাকে এ সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন। ভার্চুয়াল এই সম্মেলন সরাসরি সম্প্রচার করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ