৭:৩১ অপরাহ্ণ
অবৈধ সরকারকে ক্ষমতা থেকে হটাতে যুবদলকে রাজপথে থেকে আন্দোলন করতে হবে: মকসুদ আহমদ
সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ বলেন, সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। বারবার বিভিন্ন হাসপাতালে তিনি ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বিএনপির দলীয় ভাষ্য অনুযায়ী, তার উন্নত চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তাকে বিদেশে সুচিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন। দেশের প্রত্যেক নাগরিকেরই চিকিৎসা পাওয়ার অধিকার আছে।
দেশের একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসেবে মানবিক দিক বিবেচনা করে এবং নাগরিকের অধিকার হিসেবে তাকে তার পরিবার ও দলীয় তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া প্রয়োজন বলে মনে করি।' মকসুদ আহমদ আরো বলেন, 'আমাদের দেশের শাসকশ্রেণির রাজনৈতিক দলের নেতারা এবং মন্ত্রী, এমপি'রা সর্দি-কাশির চিকিৎসা নিতেও বিদেশে পাড়ি জমান। এ থেকে দেশের স্বাস্থ্য ব্যবস্থার করুণ চিত্র বোঝা যায়।
' দেশের স্বাস্থ্য সেবার বেহাল এই অবস্থার পরিবর্তন ঘটিয়ে সকল নাগরিকের জন্য দেশেই সুচিকিৎসার ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে আন্দোলনের মধ্য দিয়ে। সমস্ত জনগণের জেগে উঠার মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ভয়াবহ দানবকে পরাজিত করতে হবে এবং মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে।” ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৫৭তম জন্ম দিনে যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন তারেক রহমানকে নেক হায়াত দান করেন। শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের উদ্যোগে ৪নং কুচাই ইউনিয়ন যুবদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুবদল নেতা রাসেল আহমদ। দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রনির সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মকসুদুল করিম নুহেলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, কাউছার আহমদ নামর, আনহার আহমদ মারনুস, সাহেল আহমদ, রায়হান আলম, রাসেল আহমদ, ফয়ছল আহমদ বাবলু, মিসবাহ উদ্দিন, মহানগর যুবদল নেতা রাসেল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজিব আহমদ।
প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফ আহমদ, সয়েফ উদ্দিন, সাজ্জাদুর রহমান, সাজিব আহমদ, দিলোয়ার হোসেন, রিপন আহমদ। ইউনিয়ন নেতৃবৃন্দ সাইফুল ইসলাম, সুমিম আহমদ, হাবিবুর রহমান, ললন উদ্দিন, কামরুল ইসলাম আবেদ, আইন উদ্দিন, জাবেদ আহমদ, পারভেজ আহমদ, ফখরুল ইসলাম, আহাদ আহমদ, আরিফুল ইসলাম, জাবেদ আহমদ, আকিল আহমদ, আব্দুল আহাদ, সুমন আহমদ, মাসুদ আহমদ, নাহিদ আহমদ, নাবিল আহমদ, আবিদ মিয়া, শাহজাহান আহমদ, তানজিল আহমদ, নাঈম আহমদ, মঈন আহমদ, রিসাদ আহমদ। ছাত্রদলের মধ্যে উপস্থিত ছিলেন মুনিম আহমদ, মাহবুব আহমদ, জাবেদ আহমদ প্রমুখ।