সোমবার, মে ৪, ২০ ২৬
জাতীয় ডেস্ক
১৬ নভেম্বর ২০ ২১
৭:৩৯ অপরাহ্ণ

নথি গায়েব: স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৪ কর্মচারী সাময়িক বরখাস্ত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েব হওয়ার ঘটনায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের চার কর্মচারীকে চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। চিহ্নিত চার কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব মো. নুর আলী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা বিভাগের ১৭টি নথি গায়েবের ঘটনা ঘটে। ২৮শে অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়।

এরপর নথি গায়েবের ঘটনায় মন্ত্রণালয়টির অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. শাহ্ আলমকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। জিডির পর ঘটনার ছায়া তদন্ত শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তের অংশ হিসেবে ৩১শে অক্টোবর সকালে সচিবালয়ে যায় সিআিইডির। তারা সচিবালয় তিন নম্বর ভবনের নিচতলার ২৪ নম্বর কক্ষে গিয়ে আলামত সংগ্রহ করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ