মঙ্গলবার, মে ৫, ২০ ২৬
জাতীয় ডেস্ক::
২০ জুন ২০ ২১
২:০ ৩ পূর্বাহ্ণ

শফি চৌধুরীকে বিএনপি থেকে বহিস্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমেদ চৌধুরীকে বহিস্কার করেছে দলটি। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা হয়েছে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দলীয় দপ্তরের দায়িত্বে থাকা এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুষ্পষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক জনাব শফি আহমেদ চৌধুরীকে জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান পূর্বক দল থেকে বহিস্কার করা হয়েছে।

দলের সিদ্ধান্ত ও শৃঙ্খলা অমান্য করার প্রেক্ষিতে গত ১৫ই জুন শফি আহমেদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। উক্ত নোটিশের জবাবে তার বক্তব্য গ্রহণযোগ্য ও সন্তোষজনক হয় নাই বিধায় তাকে বহিস্কারের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ