১০ :৩৮ অপরাহ্ণ
মহানগর আ’লীগের শ্রম সম্পাদক মঞ্জুকে সবজি ব্যবসায়ী কমিটির সংবর্ধনা
সিলেট মহানগর আওয়ামী লীগের নব-নির্বাচিত শ্রম সম্পাদক মো. আজিজুল হক মঞ্জুকে ক্রেস্ট সম্মাননা জানিয়েছেন পশ্চিম কাজির বাজার সবজি ব্যবসায়ী নেতৃবৃন্দ। সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে পশ্চিম কাজির বাজার সবজি ব্যবসায়ী কমিটি কার্যালয়ে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। এসময় সংবর্ধিত অতিথি মো. আজিজুল হক মঞ্জু মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফখরুল হাসানের সভাপতিত্বে ও পশ্চিম কাজির বাজার সবজি ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক নজরুল হক জাহাঙ্গীরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর মৎস্য আড়তদার কল্যাণ সমবায় সমিতি লি. সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম, এফআইডিবিউ সমন্বয়কারী মো. আজিম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আশিক মিয়া, মোক্তার আবী, হাফিজ মিয়া, নিজাম উদ্দিন, আশিক মিয়া, মনু মিয়া প্রমুখ।