মঙ্গলবার, মে ৫, ২০ ২৬
জাতীয় ডেস্ক::
২৭ এপ্রিল ২০ ২১
১০ :০ ৫ অপরাহ্ণ

দেশে করোনায় আরো ৭৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ২২৮ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৩০৩১ জন। মোট শনাক্ত ৭ লাখ ৫১ হাজার ৬৫৯ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৩৪ জন এবং এখন পর্যন্ত ৬ লাখ ৬৬ হাজার ৯২৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৩৫৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৫০৯টি নমুনা সংগ্রহ এবং ২৪ হাজার ২৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৩ লাখ ৯৫ হাজার ৫২৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৫১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ