৪:২৯ অপরাহ্ণ
খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে: এস সুটন সিংহ
বৈশাখী সমাজ কল্যাণ ক্রীড়া সংস্থার পুরস্কার বিতরণ
বৈশাখী সমাজ কল্যাণ ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহরান সিদ্দিকী সজিব এর স্মৃতি দ্বৈত ব্যাডমিন্ট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে সিলেট জেলা প্রেসক্লাবের সহ সভাপতি এস সুটন সিংহ বলেছেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে, সমাজের ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। শরীর গঠনের খেলাধুলার বিকল্প নেই। সন্তানরা যাতে মাদক বা কোন অপরাধের সাথে সম্পৃক্ত না হয় সেজন্য পিতামাতাকে সর্বদা সচেতন থাকতে হবে। রাতের বেলা সন্তানরা যাতে ঘরের বাইরে না থাকে সেদিকে যেমন পিতাকে খেয়াল রাখতে হবে, তেমনি সন্তানকে আদর করার মাধ্যমে কৌশলে সন্তানের মুখের ঘ্রাণ নিয়ে মাকে দেখতে হবে যে সন্তান মাদক সেবন করছে কিনা।
রোববার (৩১ জানুয়ারি) নগরীর ২০নং ওয়ার্ডের খরাদিপাড়া মাঠে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি উপরোক্ত কথাগুলো বলেন। রুমায়ুন কবির সিদ্দিকীর সভাপতিত্বে ও সাহেদ অয়নের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সুলেমান চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রেদওয়ান সিদ্দিকী সৈকত, বেলায়েত হোসেন ফুয়াদ, শাহিন, মাবেদ, পার্থ দেব নাথ, সাজ্জাদ, আশরাফ, ইমরান সিদ্দিকী সৌরভ, সববুল ইসলাম নেপুন, রেজওয়ানুল বারী সুমন, অয়ন, মামুন, সুজা, নাঈম চৌধুরী, আকাশ, প্রান্ত, ফাহিম প্রমুখ।
উল্লেখ্য, ব্যাডমিন্টন ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে রাতুল, অসীম জুটি, রানার্সআপ মামেদ ও নাজিম জুটি।