৫:০ ৬ অপরাহ্ণ
দরিদ্রদের মধ্যে অটো রাইছ মিল শ্রমিক ইউনিয়নের কম্বল বিতরণ
সিলেট সদর অটো রাইছ মিল ড্রাইভার শ্রমিক ইউনিয়নের উদ্যেগে দরিদ্র শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। গত বুধবার নগরীর পশ্চিম শেখঘাটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
সিলেট সদর অটো রাইছ মিল ড্রাইভার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারী'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সাবেক সভাপতি ও সিলেট সদর অটো রাইছ মিল ড্রাইভার শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা খুরশিদ আলম, লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, সাবেক ছাত্র নেতা পারবেজ আহমদ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মুস্তাকিন আহমদ সহ অন্যন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্তু বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইনসাফ ভিত্তিক আদর্শ সমাজ গঠনে দেশ জাতি ও মানুষের কল্যাণে নিঃস্বার্থে সিলেট সদর অটো রাইছ মিল ড্রাইভার শ্রমিক ইউনিয়ন কাজ করে যাচ্ছে। বিভিন্ন দুর্যোগময় সময়ে এ সংগঠন দরিদ্র বঞ্চিত মানুষের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়ায়। তারই ধারাবাহিকতায় দরিদ্র পরিবারের মধ্যে কম্বল বিতরণ করছে। আগামীতেও মানব সেবামূলক সকল কার্যক্রম সংগঠনের পক্ষ থেকে অব্যাহত থাকবে।