বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ডেস্ক নিউজ ::
৩ ফেব্রুয়ারী ২০ ২১
১১:০ ৩ অপরাহ্ণ

মানবতার আহ্বানে সাড়া দিয়ে অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়াঁন
আনজুমানে খেদমতে কুরআনের শীতবস্ত্র বিতরণ

চলমান করোনা মহামারীতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। করোনা মহামারীর মধ্যে দেশব্যাপী প্রচন্ড শীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবন যাপন কঠিন হয়ে পড়েছে। এই সময়ে মানবতার আহ্বানে সাড়া দিয়ে অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় অসহায় মানুষ একটু উষ্ণতা পেতে পারে। এতে সমাজে ভ্রাতৃত্ববোধের বন্ধন আরো সুদৃঢ় হবে।

আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে নগরীর শেখঘাট এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকলে বক্তাগন উপরোক্ত কথা বলেন। আনজুমানে খেদমতে কুরআন সিলেট-এর সভাপতি প্রফেসর সৈয়দ মাওলানা ইকরামুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আনজুমানে খেদমতে কুরআন সিলেট-এর সহ-সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন।

উপস্থিত ছিলেন, সমাজসেবী আব্দুল জলিল, তরুণ সমাজকর্মী আব্দুল হাকীম, অলিউর রহমান, আব্দুল মুনিম ফরিদ, মেহেদি হাসান, খাইরুল আলম সবুজ, জুবায়ের আহমদ, সাইফুল আলম সাকিব ও এনাম প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ