মঙ্গলবার, মে ৫, ২০ ২৬
জাতীয় ডেস্ক::
১১ মার্চ ২০ ২১
৬:০ ২ অপরাহ্ণ

৭৯ বার পেছাল সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ এপ্রিল নতুন করে দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (১১ মার্চ) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত নতুন এই দিন ধার্য করেন। এ নিয়ে মোট এ পর্যন্ত ৭৯ বার পেছাল এ মামলার প্রতিবেদন দাখিল।

আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করেনি। একারণে আদালত নতুন এই দিন ধার্য করেন।

মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। অপর আসামিরা হলেন বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ