সোমবার, নভেম্বর ১৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৫ নভেম্বর ২০ ২৬
৯:৩১ অপরাহ্ণ

জনস্বার্থ বিরোধী এই পরিবহন ধর্মঘট প্রতিহত করতে হবে .আলহাজ্ব শাহাব উদ্দিন
শ্রমিক ধর্মঘটের প্রতিবাদে কেন্দ্রীয় বাস টার্মিনালে সভা

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি'র সভাপতি, সিলেট-মৌলভী বাজার - শ্রীমঙ্গল এসএমএস পরিবহনের চেয়ারম্যান আলহাজ্ব সাহাব উদ্দিন বলেছেন, সোমবারের পরিবহন ধর্মঘটের সাথে সিলেটের মালিক ও শ্রমিক দের কোন সম্পর্ক নেই।তিনি আরো বলেন,বেআইনি ও জনস্বার্থ বিরোধী ধর্মঘট প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবহণ ধর্মঘট মানুষের দুর্ভোগ বাড়ায়।

সোমবারের ধর্মঘটকে তিনি ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য কতিপয় ডেভিল সরকার বিরোধীরা আহ্বান করেছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, একটি হত্যা মামলাকে কেন্দ্র করে এই ধর্মঘটের ডাক সিলেটের পরিবহন মালিক, শ্রমিকরা কোন অবস্থায় মেনে নিতে পারে না।

তিনি পরিবহন মালিক এবং শ্রমিকদেরকে মাঠে থেকে গাড়ি পরিচালনার জন্য আহবান জানান। ১৫ নভেম্বর রোববার দুপুরে দক্ষিণ সুরমাস্থ সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল হল রুমে সিলেট জেলার সাধারণ পরিবহন মালিক ও শ্রমিকদের আয়োজনে ১৬ নভেম্বর সোমবার দুপুরে মালিক শ্রমিক সমন্বয় পরিষদের ডাকে আহুত শ্রমিক ধর্মঘটের প্রতিবাদে প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সিলেট ঢাকা দক্ষিণ বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ সেলিম আহমেদের সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- সিলেট -ঢাকা দক্ষিণ বাস মিনি বাস মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান চৌধুরী, সিলেট শ্রীমঙ্গল-মৌলভীবাজার-শ্রীমঙ্গল - নবীগঞ্জ খাদিমপুর বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি সৈয়দ মৌরশ আলী,সহ-সভাপতি শামসুদ্দিন বাবুধন,সিলেট-জকিগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নান, সিলেট- শ্রীমঙ্গল- মৌলভীবাজার বাস মিনিবাস মালিক গ্রুপের সহ সভাপতি মুক্তার আহমদ, মামুনুর রশিদ মামুন,জকিগঞ্জ নির্বাচন সদস্য আব্দুল মুহিত, সিলেট- কুলাউড়া বাস মিনিবাস শ্রমিক শাখার সভাপতি মানিক আহমদ, সিলেট জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আব্দুল মুকিত,ওসমানী মেডিকেল শ্রমিক শাখার সভাপতি আবু ইউসুফ প্রমুখ। -বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ