জাতীয় ডেস্ক::
১:২০ পূর্বাহ্ণ
ফাইল ছবি
খালেদা জিয়ার করোনার উপসর্গ নেই এক সপ্তাহ ধরে
করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। গত এক সপ্তাহ ধরে তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। মানবজমিনকে এ তথ্য জানিয়েছেন বেগম জিয়ার মেডিকেল বোর্ডের অন্যতম চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, ম্যাডামকে নন-করোনা ইউনিটে রেখে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যা এবং দুই হাঁটুর জয়েন্ট প্রতিস্থাপনজনিত জটিলতার পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। গত ২৭ এপ্রিল থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার চিকিৎসা চলছে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে। এই চারদিনে তার আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও হৃদরোগের বেশকিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আরও কিছু পরীক্ষা বাকি আছে। সেগুলো আগামী ১-২ দিনের মধ্যে শেষ হবে।
এরপর বোর্ডের চিকিৎসকরা মিটিংয়ে বসে রিপোর্টগুলো পর্যালোচনা করে তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
তিনি বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তিনি আগের মতোই ভালো এবং সুস্থ আছেন। তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তিনি করোনার বিপদ থেকে মুক্ত আছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার সিটিস্ক্যান, ইসিজি, ইকোসহ হৃদরোগের বেশকিছু পরীক্ষা হয়েছে।
কার্ডিওলজিস্ট ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন খালেদা জিয়ার পরিচর্যা করার জন্য হাসপাতালে আছেন তার গৃহকর্মী ফাতেমা ও আরেকজন নারী স্টাফ। এছাড়া তাকে দেখতে নিয়মিত হাসপাতালে যান মেডিকেল বোর্ডের তার দুই ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন ও ডা. আল মামুন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
সিলেট কোর্ট পয়েন্টে দোকান মালিক সমিতি সিলেট জেলার…
ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃ'.ত্যু বার্ষিকীতে (বিপিজেএ) সিলেটের…
সিলেট প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভা
মোটরসাইকেলে এসে গ'লা্য় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিন'তাই
ব'জ্রপা'তের সময় মৃ'.ত্যু ঝুঁ'কি কমাতে ছাতকে লাফার্জহোলসিমের মাস…
সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধনকালে মন্ত্রী খন্দকার মুক্তাদির
সিলেটে সড়কে প্রাণ হারা'নো মর'দেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা…
কুলাউড়ায় পলেস্তারা খসে পড়া ভবনে ঝুঁ'কির মধ্যেই চলছে…
জগনাথপুর বারা ধান সংগ্রহ উদ্বাধন
সিজদা থেকেই আর ওঠা হলো না হাফিজ উল্লার
সিলেট থেকে ৭টি সরাসরি হজ ফ্লাইট ৪ মে…
বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের ৭১ তম স্কাউটিং বিষয়ক…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ