বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ডেস্ক নিউজ ::
৩ ফেব্রুয়ারী ২০ ২১
৯:১৩ অপরাহ্ণ

ইমজা’র নতুন কমিটিকে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেটের অভিনন্দন

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের নবগঠিত কমিটির সভাপতি দেবব্রত ঘোষ চৌধুরী বাপ্পা ও সাধারণ সম্পাদক আনিস রাহমানসহ নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

বুধবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভাগীয় কমিটির পক্ষ থেকে এই অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক গাজী টেলিভিশন সিলেটের ব্যুরো চীফ বিলকিস আক্তার সুমি, তরঙ্গ টিভির সহকারী সম্পাদক মনিকা ইসলাম, চ্যানেল আই এর ক্যামেরা পার্সন সুবর্ণা হামিদ, দ্যা নিউ ইয়র্ক মেইলের সিলেট প্রতিনিধি অমিতা সিনহা, দৈনিক সিলেট সুধীনের স্টাফ রিপোর্টার ফাতেমা সুলতানা অন্যা, জয়যাত্রা টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি এএস কাকন বলেন, নতুন কমিটি ইমজাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। ইমজা পেশাদার সাংবাদিকদের বিচরণক্ষেত্রে পরিণত হবে এবং পেশার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাংবাদিকদের মধ্যে যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক আছে, তা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ