বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ডেস্ক নিউজ ::
৭ ফেব্রুয়ারী ২০ ২১
৪:২০ অপরাহ্ণ

জগন্নাথপুরে সৌদি আরব প্রবাসী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সামাজিক সংগঠন “৬নং রানীগঞ্জ সৌদি আরব প্রবাসী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরন ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয় গতকাল ৬ ফেব্রুয়ারী শনিবার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলে।

অনুষ্ঠানে বাংলাদেশ শাখার সভাপতি আমির উদ্দিন ছোট এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল বাছিতের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রীর রাজনৈতিক সচিব আবুল হাসনাত, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া।

এছাড়াও সম্মানীত অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মো. সুন্দর আলী, সাধারন সম্পাদক ডা: ছদরুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন ৬নং রানীগঞ্জ ইউনিয়ন সৌদি আরব প্রবাসী সংগঠনের প্রবাস শাখার অর্থ সম্পাদক পারভেজ আহমেদ, সংগঠনের উপদেষ্টা মোতাহীর আলী নুনু, এমদাদ মিয়া, নিজাম উদ্দিন, ফেরদৌস আহমেদ,জাকির হোসেন, হিবলু তালুকদার, হাসান আহমদ, বাংলাদেশ শাখার অর্থ সম্পাদক আবু তাহের প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ