৭:৪৯ অপরাহ্ণ
নর্থ ইস্ট নার্সিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
নর্থ ইস্ট নার্সিং কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী বলেছেন, নার্সিং একটি মহৎ, দায়িত্বশীল ও সম্মানজনক পেশা।
এই পেশায় নিজেকে নিয়োজিত করলে একদিকে যেমন সমাজের অসুস্থ মানুষের সেবা করা সম্ভব অপরদিকে নার্সিং পেশায় উচ্চতর ডিগ্রী লাভ করে নিজের ক্যারিয়ায় গড়াসহ আর্থিক অবস্থার উন্নতি করতে দেশে ও বিদেশে রয়েছে অফুরন্ত সুযোগ।
তিনি বুধবার সকালে নর্থ ইস্ট নার্সিং কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইন নার্সিং (১৭তম ব্যাচ), ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি (১৯তম ব্যাচ) ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি (১০তম ব্যাচ) কোর্সের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে।
তিনি বলেন, শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব দক্ষতা, সহমর্মিতা, ধৈর্য এবং দায়িত্ববোধ অর্জন করতে হবে। তবেই জীবনে সফলতা আসবে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. গোল বদনের সভাপতিত্বে নর্থ ইস্ট কলেজের ১নং ফাহিম লেকচার গ্যালারিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অত্যন্ত উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যলয়ের নার্সিং অনুষদের ডিন, নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং অত্র নার্সিং কলেজের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল ইসলাম বলেন, ২০০৯ সালে নর্থ ইষ্ট নার্সিং কলেজ সিলেট বিভাগে সর্বপ্রথম নার্সিং কলেজ হিসাবে অনুমোদন লাভ করে।
নার্সিং গ্র্যাজুয়েশন কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু করে বর্তমানে এমএসসি ইন নার্সিং কোর্স সহ সর্বমোট ৭টি কোর্স এখানে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, এই নার্সিং কলেজ বেসরকারী নার্সিং কলেজ হিসাবে সর্বপ্রথম ৫ বছরের জন্য ফাইভ স্টার অ্যাক্রেডিটেশন অর্জন করেছে। এই অর্জনের মাধ্যমে অত্র নার্সিং কলেজে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের দেশে-বিদেশে বিভিন্ন কার্যক্ষেত্রে অফুরন্ত সুযোগ সৃষ্টির সম্ভাবনার দ্বার উন্মোক্ত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি এন্ড অবস বিভাগের অধ্যাপক ডাঃ ফরহাত মহল, নর্থ ইষ্ট মেডিকেল প্রাঃ লিমিটেডের পরিচালক মোঃ আবু আহমেদ সিদ্দিকী, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর ইনচার্জ অধ্যাপক ডাঃ জসিম উদ্দিন এবং নর্থ ইষ্ট মেডিকেল কলেজের এ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ হামিদা খাতুন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ড. গোল বদন বলেন নর্থ ইষ্ট নার্সিং কলেজ দেশের একটি সুনামধন্য নার্সিং কলেজ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র নার্সিং কলেজের, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী সহ অভিবাবকবৃন্দ। বিজ্ঞপ্তি