রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২০ মার্চ ২০ ২০
২:৫৩ অপরাহ্ণ

ইতালিতে আরো কঠোর নিষেধাজ্ঞা, জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষন

মামুনুর রশীদ মামুন, ইতালি থেকে::  ইতালি জুড়ে 'রেড জোন' জারি করার দু'দিন পরেই গতকাল রাতে দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে জাতির উদ্যেশ্যে একটি ভাষণে বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে ফার্মেসি, গ্রোসারিশপ ও ব্যাংক, সুপারমার্কেট, মিনিমার্কেট, লন্ড্রি, পোষ্ট অফিস, সংবাদপত্র বিক্রয় কার্যালয়, পেট্রোল পাম্পসহ কিছু মৌলিক ‌প্রয়োজনীয় বিষয় ছাড়া ইতালির সমস্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ বলে ঘোষণা করেন। এই নিষেধাজ্ঞা আগামী এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত বলবৎ করা হয়েছে। 

প্রধানমন্ত্রী তার ভাষনে আরো বলেন" ইতালি সবার আর তাই প্রতিটি মানুষের সুরক্ষার জন্যে সকলকে ঐক্যবদ্ধভাবে এই নিয়ম গুলো মেনে চলতে হবে। যেন আমাদের এই প্রিয় দেশটি আবার সারা বিশ্বকে জানিয়ে দিতে পারে 'ফরছা ইতালিয়া' (ক্ষমতাশালী সম্মৃদ্ধ ইতালি)।

এদিকে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার সকল প্রবাসী বাংলাদেশিদের আতঙ্কিত না হয়ে সচেতন ও সতর্ক থাকার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে অতি প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার হতে সকলের প্রতি অনুরোধ জানান।

উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা যেন ইতালিতে দিনের পর দিন বেড়েই চলছে। গতকাল সন্ধা ছয়টায় সরকারী হিসেব অনুযায়ী বিগত সময়ের চেয়ে রেকর্ড পরিমান মারা গেছে। সেই সঙ্গে আক্রান্তের সংখ্যাও বিগত দিনের চেয়ে বৃদ্ধি পেয়েছে।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ