৫:৪১ অপরাহ্ণ
ছালেহ আহমদ সেলিমের সাথে এম এ খান ফাউন্ডেশন ইউ,কে'র শুভেচ্ছা বিনিময়
সিলেট মহানগর আওয়ামী লীগের নব-গঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় সিলেট সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডের দুইবারের জননন্দিত কাউন্সিলর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক জনপ্রিয় ভিপি বিশিষ্ট আইনজীবী এডভোকেট ছালেহ আহমদ সেলিম এর সাথে এম এ খান ফাউন্ডেশন ইউ,কে'র চেয়ারম্যান,বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ইউ,কে'র সহ-সভাপতি,বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ লন্ডন শাখা'র সহ-সভাপতি,গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাষ্ট ইউ,কে'র সহ-সভাপতি ৩নং ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী আব্দুর রহমান খান সুজা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময় কালে এডভোকেট ছালেহ আহমদ সেলিম গোলাপগঞ্জের কৃতি সন্তান ও সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে সাবেক ছাত্রনেতা আব্দুর রহমান খান সুজা কে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ও কুশিয়ারা পারের এলাকা তথা সিলেটের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক শিক্ষা এবং ক্রীড়া উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান।
আব্দুর রহমান খান সুজা বলেন-৮০'র দশকে ছাত্ররাজনীতি করেছি ৯০'র পরবর্তী সময়ে যুক্তরাজ্য পাড়ি জমালেও দেশ মাটি ও মানুষের ঠানে প্রতিবছর বাংলাদেশে আসি সরকারের উন্নয়নের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ডে নিজেকে সর্বদা সম্পৃক্ত রেখে আসছি এবং জীবনের বাকী সময়টুকু দেশ মাতৃকার উন্নয়নে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিজেকে নিয়োজিত রাখতে চাই।এজন্যে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। এসময় আরোও উপস্থিত ছিলেন-সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মহানগর আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন,সিলেট মহানগর যুবলীগ নেতা জাহির উদ্দিন।