বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৭ এপ্রিল ২০ ২০
৩:৫৭ পূর্বাহ্ণ

 আমেরিকায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বিয়ানীবাজারের উতুল 

নাহিদুল ইসলাম সাজন::  আমেরিকার সিলেটিপাড়া খ্যাত নিউইয়র্ক এ বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক  ফারুকুল হক এর বড় ভাই মোহাম্মদ আব্দুল হক উতুল  করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে আজ স্হানীয় সময় দুপুর সাড়ে ১২ টায় ইন্তেকাল করেছেন....ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। তার মৃত্যু তে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন বিয়ানীবাজারের স্থানীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়াও সমেবেদনা জানিয়েছেন সিলেট জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, বিয়ানীবাজারের মেয়র আব্দুস শুকুর, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হাসিব মনিয়া, বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান ও সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল,বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, সহ সভাপতি মোহাম্মদ খছরুল হক, মুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগ নেতা কামরুল হক সহ অনেকে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ