৩:৪৬ পূর্বাহ্ণ
তিতাসে বাইতুন আমান জামে মসজিদ নির্মাণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কালিপুর পশ্চিম পাড়ায় বাইতুন আমান জামে মসজিদ নির্মাণ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার বিকালে কালিপুর শাহী ঈদগাহ ময়দানে কালিপুর বাইতুন আমান জামে মসজিদ নির্মাণ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন তিতাস উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য সাংবাদিক বাবুল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগ নেতা মো.ফারুক সরকার, ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ওমর ফারুক,শ্রমিক লীগ নেতা মো.জাকির হোসেন,মো.জাহাঙ্গীর আলম,মো.বিল্লাল হোসেন,মো.জিন্নাত ইসলাম বরকত উল্লাহ, মো.জাকির হোসেন বাবু,আমির চাঁন, শাহজুদ্দিন,মো.ফরিদ মিয়া,আলী হোসেন, আব্দুল হামিদ,আব্দুল মান্নান,জয়নাল আবেদীন,আলী আহমেদ মোল্লা, মো.সাইফুল ইসলাম, মো.রহুল আমিন,আবুল কাসেম ও মো.ইব্রাহিম সরকার সহ আরো অনেকে।দোয়া মোনাজাত পরিচালনা করেন মো.বশির আহমেদ।এরপর উপস্থিত সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়।