১১:৫০ অপরাহ্ণ
তিতাসে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দক্ষিণ আকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিল পূর্ব মুহূর্তে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়া।
বলরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.নাজমুল হাসানের সভাপতিত্বে এবং বলরামপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো.নজরুল ইসলামের পরিচালনায় বিশেষর অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক কাজী কবির হোসেন সেন্টু, আক্তারুজ্জামান, উপজেলা কৃষকদলের আহবায়ক মো.শাহজাহান সওদাগর, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মো.জহিরুল ইসলাম বিএসসি,বলরামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম- আহবায়ক মো.হেলাল ভূইয়া, সদস্য এম এ ছাত্তার, উপজেলা জাসাসের আহবায়ক মো.সামির হোসেন,যুগ্ম-আহবায়ক মো.জাকির সওদাগর,কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ অপু,১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.ধন মিয়া ব্যাপারী, সহ-সভাপতি মীর মনির,৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ ফরিদ মুন্সি, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.শহিদুল্লাহ মিয়া,সাধারণ সম্পাদক ছাত্তার মিয়াসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দরা।