শনিবার, সেপ্টেম্বর ১২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১ মে ২০ ২০
৫:১৪ পূর্বাহ্ণ

দেশের সেবায় আমরা যাদের হারালাম...

দেশের সেবা করতে গিয়ে করোনা ভাইরাস কেড়ে নিল আমাদের প্রিয় মানুষদের।  তারা হলেন মানব দরদী ডাঃ মঈন উদ্দিন, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির খোকন ও পুলিশের তিন সদস্য জসিম উদ্দিন,আব্দুল খালেক,আশেক মাহমুদ । করোনা প্রতিরোধে মানুষের পাশে নিজেদের জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত বিলীন করে দিয়ে প্রমাণ করলেন নিজের চেয়ে দেশ বড়। অগ্রভাগের শহিদদের প্রতি অন্তর থেকে শ্রদ্ধা রইলো।মহান আল্লাহতালা তাঁদেরকে জান্নাতের মেহমান হিসেবে কাবুল করুন।
দেশে এ পর্যন্ত এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৬৬৭ জনে, মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে।
আর বিশ্বে যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ২৮ হাজার ৩৯৪জন মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৩০ হাজার ৪৩৩ জন । অন্যদিকে সুস্থ হয়েছেন ১০ লাখ ৭ হাজার ১৩৬ জন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ