শনিবার, জুন ২৭, ২০ ২৬
ডেস্ক নিউজ::
৩১ জানুয়ারী ২০ ২২
৬:৫৭ অপরাহ্ণ

ইভিএম প্রদ্ধতিতে ৪ ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৫৫টি
‘অনেকখন লাইন-অ খারইয়া থাইক্ক্যা ভোট দিবার গেছি। গরের বিত্তে গে-য়া মিশিং-অ আংগুলের ছাপ দিছি। কিন্তু, মিশিন-অ নাহি ছাপ বাসে না। কতকন পরে আবার ছাপ দিছি।

অফিসার কইছে আংগুলা সাফ কইরা আইন। ঘসতে ঘসতে আংগুলের ছাপ তুইল্লালছি হের পরেও মিশংঅ আংগুলের ছাপ বাসে না। তারা আমারে তিনডার পরে যাইবার কইছে। অহন বাড়িত যাইতাছিগে-য়া। পরে সময় পাইলে আইয়াম, নাইলে ত নাই। ’ কথাগুলো বলছিলেন উপজেলার বিরুনীয় ইউনিয়নের কংশেরকুল উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রের ৫নং বুথে ভোট দিতে আসা (আসমা) একজন নারী ।

আজ মঙ্গলবার (৩১জানুয়ারী) বেলা ১২টার দিকে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় নারী ভোটারদের লম্বা লাইন। তবে, ভোট গ্রহণের গতি অনেক কম। দীর্ঘক্ষন দাঁড়িয়ে থেকে অনেকেই লাইনে বসে গেছেন। তবুও অপেক্ষার প্রহর শেষ হয় না। ওই সময় জনৈক নারী বললেন, ‘খারইয়া থাকতে থাকতে পাও বিষ করতাছে, হের লাইগ্যা বইয়া পরছি। ’

পরে, খোঁজ নিয়ে জানা গেছে, ওই কেন্দ্রের ৫নং বুথের ভোটার সংখ্যা ৪৪১। তবে, সকাল আটটায় শুরু হয়ে ৪ঘন্টা ৭মিনিটে ওই বুথে ভোট পড়েছে মাত্র ৫৫টি।

এ বিষয়ে কথা হলে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বুলবুল আহাম্মেদ জানান, ইভিএম প্রদ্ধতিতে ভোট প্রদানের পক্রিয়া বুঝতে না পারায় নারীদের ভোট প্রদান বিলম্বিত হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ