৯:১৯ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংক ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
বাংলাদেশ ব্যাংক ক্লাব সিলেট এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ১৭ ফেব্রুয়ারি ২০২৪ বাংলাদেশ ব্যাংক নিবাস মাঠে অনুষ্ঠিত হয়।
সকালে প্রতিযোগিতার উদ্বোধন ও বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক খালেদ আহমদ ও মোঃ আমিনুল ইসলাম। ক্লাব সভাপতি মোঃ ওয়ারিছ উদ্দিন'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক কাজী করিমুজ্জামান ও ক্রীড়া সম্পাদক (বহি:) প্রভাকর রায়।
ক্রীড়াবিদদের শপথ পাঠ করান মোঃ বায়েজিদ ভূঁইয়া। প্রজ্জলিত মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন সঞ্জয় দেব সজীব।
প্রতিযোগিতায় পুরুষ বিভাগে দ্রুততম মানব হন সঞ্জয় দেব সজীব ও মহিলা বিভাগে শিল্পী রাণী দাস। পুরুষ বিভাগে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হন যুগ্মভাবে মোঃ বায়েজিদ ভূঁইয়া ও সঞ্জয় দেব সজীব। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন জলি তালুকদার।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু তৈয়ব মোঃ আব্দুল্লাহ, কালিপদ রায়, মোঃ জাবেদ আহমদ, মোঃ ইকবাল হাসান, মোঃ জামাল উদ্দিন চৌধুরী, মোঃ গোলাম মাহমুদ চৌধুরী, মোঃ ইমাম উদ্দিন, ক্লাবের প্রাক্তন সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, বিনয় ভূষণ রায়, প্রাক্তন সাধারণ সম্পাদক সুভেন্দু কুমার দেব, বিপ্লব চন্দ্র দত্ত, মোহাম্মদ আলী আকতার, অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সম্পাদক সিতাংশু শেখর রায়, সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল হাদী, বাংলাদেশ ব্যাংক স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।