শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
তিতাস(কুমিল্লা)প্রতিনিধি::
১৪ মে ২০ ২২
১১:২৬ অপরাহ্ণ

গৌরীপুর-মতলব সড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-২০

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর-মতলব সড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার আনুমানিক দুপুর দেড়টায় উপজেলার বিটেশ্বর ইউনিয়নের মাদলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে দাউদকান্দির উপজেলার গৌরীপুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। দুর্ঘটনায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। আহতদেরকে গৌরীপুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।দুর্ঘটনা কবলিত গাড়ি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ