৯:৫৯ অপরাহ্ণ
তিতাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
কুমিল্লার তিতাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা বিএনপির উদ্যোগে আজ বুধবার বিকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য,সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা জননেতা. খন্দকার মোশাররফ হোসেন এর গাজীপুরস্থ তিতাস ভবনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আলী হোসেন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওসমান গনি ভূঁইয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তার চেয়ারম্যান, যুগ্ম- সাধারণ সম্পাদক,তোফায়েল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু মোল্লা ও কাজী কবির হোসেন সেন্টুসহ উপজেলা যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।