এস এ ডিউক ভূঁইয়া, তিতাস
৮:৪৯ অপরাহ্ণ
হোমনায় যুবলীগ কর্মী সালাহ উদ্দিন হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মনববন্ধন
কুমিল্লার হোমনায় যুবলীগ কর্মী সালাহ উদ্দিন (জহির)হত্যা কারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসীর মানববন্ধনে ছেলে সালাহউদ্দিন (জহির) হত্যাকান্ডের বিচারের দাবিতে তার বাবা বলেন, ‘আওয়ামী লীগ করার কারণে আমার ছেলেকে হত্যা করেছে,আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই।আমি আওয়ামী লীগ করার কারণে আগে কয়েকবার জেল খেটেছি, তারপরও আওয়ামী লীগ ছাড়ি নাই। আজকে আমার ছেলেও আওয়ামী লীগ করার কারণেই প্রাণ দিতে হলো। হত্যাকারীদের ফাঁসি চাই।’ যুবলীগ কর্মী ও ইন্টারনেট ক্যাবল ব্যবসায়ী সালাহ উদ্দিন (জহির) হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধন, বিক্ষোভ সমাবেশে বুক চাপরিয়ে কান্নাজড়িত কণ্ঠে বার বার এই দাবি তুলেন নিহতের বৃদ্ধ বাবা মো. রেনু মিয়া।
শনিবার কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচার বাজারে এলাকাবাসীর উদ্যোগে হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত দুই ঘণ্টা এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন নিহতের বাবা মো. রেনু মিয়া, বড় বোন ও মামলার বাদি পারুল আক্তার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিদ্দিকুর রহমান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. শহিদ মিয়া, ইউপি মেম্বার মো. নূরুজ্জামান,
৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. কাইয়ুম সরকার ও যুগ্ম সম্পাদক মো. মানিক মিয়া, ইউপি সদস্য আবুল হোসেন ও মো. মানিক মিয়া প্রমুখ।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে গত ১৭ ফেব্রুয়ারি ইন্টারনেট ক্যাবল ব্যবসায়ী ও যুবলীগ কর্মী সালাহ উদ্দিনকে (জহির) কুপিয়ে হত্যা করে সন্ত্রাসী-রা।
পরে গত ১৯ ফেব্রুয়ারি নিহতের বোন পারুল আক্তার বাদী হয়ে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জালাল উদ্দিন পাঠান ও তার ভাতিজা মকবুল পাঠানসহ ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১৫ জনকে আসামী করে হোমনা থানায় একটি হত্যা মামলা করেন।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে বিভিন্ন জায়গায় পুলিশের অভিযান অব্যাহত আছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
জগন্নাথপুরে রাণীগঞ্জ কলেজে শিক্ষকদের মা'রামা'রি, এলাকায় উত্তে'জনা!
এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখার উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন
গোলাপগঞ্জে মা'দক ব্যবসায়ী কর্তৃক ছু'রিকা'ঘাত, গ্রেফ'তার ৩
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ…
সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে-প্রবাসীকল্যাণ মন্ত্রী
জগন্নাথপুরে কোমলমতি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য
কমলগঞ্জে হীড বাংলাদেশ মাইক্রো ফাইন্যান্সের পক্ষ থেকে ৭৫…
ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা…
জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন:…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ