বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০ , ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২১ এপ্রিল ২০ ২০
১০ :৩৭ অপরাহ্ণ

আ.লীগ নেতা হোসিয়ার আলীর ৩১০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:: করোনাভাইরাস সারাবিশ্বে মহামারি আকারে রূপ নিয়েছে। ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছেন। দীর্ঘদিন থেকে সিলেটসহ সারাদেশে লকডাউনে থাকায় মানুষরা অসহায় হয়ে পড়েছেন। এমতাবস্থায় কোম্পানীগঞ্জে মানুষের পাশে দাঁড়িয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক হোসিয়ার আলী।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শাহ আরফিন,লম্বাকান্দিসহ আশপাশ গ্রামের ৩১০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো- চাল, ডাল,চানা, আলু, পিয়াজ, তেল ।

সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় মানুষের দুয়ারে দুয়ারে খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলা, সরকারী বিধি নিষেধ মেনে চলা, পথচারী-চালক ও যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল, মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার সামগ্রীর ব্যবহার সম্পর্কে ধারণা ও অতিপ্রয়োজন ছাড়া বাসা/বাড়ি থেকে বের না হওয়ার জন্য আহবান জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ