৯:১৪ অপরাহ্ণ
তিতাসে হ'.ত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আ'.সামী আকাশ মেম্বার গ্রে'.প্তার
কুমিল্লার তিতাসের আলোচিত যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লা হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আবু প্রকাশ আবুল কালাম আকাশ মেম্বারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩মার্চ) রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি ফোর্স অভিযান পরিচালনা করে উপজেলার বড় মাছিমপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃত মো. আবু প্রকাশ আবুল কালাম আকাশ উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও ১নং ওয়ার্ডের মেম্বার।
তিতাস থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ ডিসেম্বর উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে মাছের প্রজেক্টের জমি ও মাছ ধরাকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা গ্রুপ ও একই গ্রামের সাবেক মেম্বার সাইফুল ইসলাম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা নিহত হয় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জহির মোল্লা।
সেই হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মো. আবু প্রকাশ আবুল কালাম আকাশ মেম্বার।
এবিষয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, আকাশ মেম্বারকে একটি হত্যা মামলার ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে আসামীকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।