এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)::
১:২২ পূর্বাহ্ণ
তিতাসে কিশোর গ্যাংয়ের হামলায় আহত-৩
কুমিল্লার তিতাসে কিশোর গ্যাংয়ের হামলায় ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলায় আহত হয়ে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে কদমতলী গ্রামের ডালিম মিয়ার ছেলে ফয়সাল (২২), নূর নবীর ছেলে সৌদি প্রবাসি ইয়াসিন (২২) ও মতিউর রহমানের ছেলে সৌদি প্রবাসি রমিজ উদ্দিন (৪০)।জানা যায় গতকাল কদমতলীতে ওয়াজ মাহফিল ছিল।সেখানে নানা দোকান বসে এবং বিভিন্ন বয়সের লোকজন জড়ো হয়। একই গ্রামের মুহুরির মেয়ে নবম শ্রেণীর ছাত্রী মিম প্রাইভেটে যাচ্ছিল কতিপয় ছেলে তাকে বিরক্ত করে। বিষয়টি সে তার বড় ভাই সাইদুল (২৫) কে জানালে সে রাতের বেলা ভাড়াটিয়া লোকজন নিয়ে রমিজ উদ্দিন,ফয়সাল ও ইয়াসিনের উপর হামলা চালায়। কিশোরগ্যাং লিডার ইসমাঈল (২৩) পিতা ফজলু মিয়ার নেতৃত্বে হামলায় অংশ নেয় রতনপুর গ্রামের মনির হোসেন এর ছেলে রাকিব (১৩), এনামূলের ছেলে রাব্বি, অলি মিয়ার ছেলে মজিব (২০), শফিক মিয়ার ছেলে শুক্কুর আলী ( ৩৫) ও কাউসারসহ ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল।হামলায় ফয়সালের মাথা ফেঁটে যায়, রমিজের আঙ্গুল কেটে যায় আর ইয়াসিনের মুখে আচড় লেগে কেটে যায়। প্রথম দফা মারপিট শেষে বিষয়টি সকালে মিমাংশা করে দেবেন বলে স্থানীয় ইউপি মেম্বার মোঃ জামাল হোসেন দুপক্ষকেই বাড়ি পাঠিয়ে দেন। পরক্ষণেই ২৫-৩০ জনের বিশাল বহর নিয়ে এসে আবার আক্রমন চালায় ফয়সালদের উপর।
এই বিষয়ে জামাল মেম্বার বলেন,আমি বলার পরও দ্বিতীয় বার হামলা চালিয়েছে।মাহফিলটি যাতে পন্ড না হয় এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকে সে জন্যই আমি উভয় পক্ষকে শান্ত থাকার কথা বলেছিলাম।এই বিষয়ে মিমের মায়ের সাথে কথা বললে তিনি জানান, আমার মেয়েকে উত্যেক্ত করায় আমার ছেলে তাদেরকে জিজ্ঞেস করায় তাদের সাথে কথা কাটাকাটি হয়েছে। আমি চেষ্টা করেছি থামানোর জন্য। আমি ও আমার ছেলেও আহত হয়েছি। ঘটনাটি ঘটেছে ২৩ মার্চ বুধবার রাত ৯ টার দিকে। তবে এখনও পর্যন্ত কোন মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
জগন্নাথপুরে রাণীগঞ্জ কলেজে শিক্ষকদের মা'রামা'রি, এলাকায় উত্তে'জনা!
এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখার উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন
গোলাপগঞ্জে মা'দক ব্যবসায়ী কর্তৃক ছু'রিকা'ঘাত, গ্রেফ'তার ৩
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ…
সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে-প্রবাসীকল্যাণ মন্ত্রী
জগন্নাথপুরে কোমলমতি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য
কমলগঞ্জে হীড বাংলাদেশ মাইক্রো ফাইন্যান্সের পক্ষ থেকে ৭৫…
ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা…
জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন:…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ