শনিবার, জুন ২৭, ২০ ২৬
এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)::
৩ জুলাই ২০ ২১
৯:০ ৯ অপরাহ্ণ

হোমনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যুবলীগ
কুমিল্লার হোমনায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা আওয়ামী যুবলীগ।কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী(সিআইপি)-র  নির্দেশে ৩ জুলাই শনিবার তাঁদের নিজস্ব অর্থায়নে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের দ্বাড়িগাও গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ২ টি পরিবারের মাঝে  খাবার,শাড়ি, লুঙ্গিসহ  ২ লাখ টাকার  কাঠ আর্থিক অনুদান হিসাবে প্রদান করেছেন।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. কায়সার আহমেদ  ব্যাপারীর নেতৃত্বে উপজেলা যুবলীগের  সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদি হাসান,মাইনুল হোসেন মেম্বার, যুবলীগ নেতা রুবেল হোসাইন, মো.তোফায়েল আহমেদ রাছেল, মো.আলাউদ্দিন, মো.আনোয়ার হোসেন,মো.জহিরুল ইসলাম,মো.সোহান,
মো.নাজমুল হোসেন বাবু, মো.রফিকুল ইসলাম,মো.জাহাঙ্গিরসহ যুবলীগের নেতা-কর্মীসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।প্রকাশ, গত বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬ টারদিকে ভয়াবহ  অগ্নিকান্ডে দ্বাড়িগাঁও গ্রামের আবদুল হাকিম ও তার ভাই জহিরুল ইসলামে ২ টি চৌ চালা ঘর,  নগদ ২ লাখ ৭০ হাজার টাকা,৮ ভড়ি স্বর্ণালংকার, ৫ ড্রাম চাউল, ৩০ মন মরিচ,  ২ মন তিল ও ফার্নিচার সহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ