মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৩ এপ্রিল ২০ ২০
৮:৩২ অপরাহ্ণ

 পনাইর চক উচ্চ বিদ্যালয়ের ২০০৫ ব্যাচ'র উদ্যোগে ১শত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

সিলেট গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর তীরে অবস্থিত পনাইর চক উচ্চ বিদ্যালয়ের -২০০৫ ব্যাচ এর উদ্যোগে- অত্র-এলাকায় ১০০পরিবারে অসহায় গরীব সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন পনাইর চক উচ্চ বিদ্যালয়ের -২০০৫ ব্যাচ এর ছাত্র-ছাত্রীরা।তারা জানায় দেশের মহামারী করোনা পরিস্থিতিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস
। দেশের এই চরম বিপর্যয়ের সময় আমাদের নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী আজ আমাদের এলাকায় ১০০টি অসহায় গরীব সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করতে পেরে নিজেদের ভাগ্যমান মনে করছি। মহান আল্লাহ পাক যেন এর উসিলায় আমাদেরকে হেফাজত করেন এই মহা সংকটময় মহামারী করোনা থেকে দেশবাসীকে রক্ষা করেন।
পনাইর চক উচ্চ বিদ্যালয়ের -২০০৫ ব্যাচ এর দু-সময়ের মানবতার ফেরিওয়ালা কর্মীরা জানান কাউকে শো অফ করার জন্য এই পোষ্টটি নয়,শুধুমাত্র যাদের সামর্থ্য আছে তাদের এ ধরণের কাজে উৎসাহিত করার জন্য। এবং আমরা আশা করছি পনাইর চক উচ্চ বিদ্যালয়ের অন্যান্য ব্যাচ এই মহা সংকটময়ে এগিয়ে আসবেন। ভালো থাকবেন,ভালো রাখবেন। “ঘরে থাকুন ,নিরাপদ থাকুন, নিজ ও দেশের কল্যাণে সচেতনতা অবলম্বন করুন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ