রবিবার, জুন ২৮, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১৫ আগস্ট ২০ ২১
৬:১৩ অপরাহ্ণ

কক্সবাজারে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৭

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে উপজেলার বাঁশখালীমুখী ভেণ্ডিবাজারসংলগ্ন গ্রিনভ্যালি কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, বাঁশখালী যাওয়ার পথে চকরিয়া ভেণ্ডিবাজার এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পথে শিশুসহ সাতজনের মৃত্যু হয়।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ