১২:৩৭ পূর্বাহ্ণ
তিতাসে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
কুমিল্লার তিতাসে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষকলীগের আয়োজনে ১৪ ই আগস্ট শনিবার সকাল ১০ টায় উপজেলা কৃষক লীগের প্রধান কার্যালয়ে১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
তিতাস উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হাজী মো.শাহ আলম সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি মো.মজনু সরকার,কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হাজী আনোয়ার হোসেন,উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক হাজী আব্দুল খালেক,সামসুল আলম ভূঁইয়া, সদস্য হাজী সুলতান খান,আসকর আলী,আল আমিন মজিদপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো.গিয়াস উদ্দিন মুন্সী,কড়িকান্দি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাজী লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক মিজান সিকদার প্রমুখ।