৭:২২ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংক ক্লাব ক্রিকেট লীগ শুরু: কাল ফাইনাল
বাংলাদেশ ব্যাংক ক্লাব সিলেট এর বার্ষিক ক্রিকেট লীগ শুক্রবার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট আউটার স্টেডিয়ামে শুরু হয়েছে। লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম। ক্লাব সভাপতি মোঃ ওয়ারিছ উদ্দিন'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক খালেদ আহমদ ও মোঃ আমিনুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত পরিচালক শান্তনু কুমার রায়। ক্লাব সাধারণ সম্পাদক কাজী করিমুজ্জামানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের ক্রীড়া সম্পাদক (বহি:) প্রভাকর রায়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু তৈয়ব মোঃ আব্দুল্লাহ, কালিপদ রায়, মোঃ জাবেদ আহমদ, মোঃ আব্দুর রহমান, মোঃ আব্দুল মন্নান, মোঃ ইকবাল হাসান, সুভাষ চন্দ্র আচার্য্য, প্রসুন কান্তি সামন্ত, মোঃ জামাল উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। ৪টি দল এ লীগে অংশ নিচ্ছে।
দলগুলো হলো সিলেট স্ট্রাইকার্স, মৌলভীবাজার ম্যাবেরিক্স, সুনামগঞ্জ স্কোয়ার্ডন ও হবিগঞ্জ হ্যারিকেন্স। উদ্বোধনী দিনে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ স্কোয়ার্ডন ২টিতে জয়লাভ, সিলেট স্ট্রাইকার্স ও হবিগঞ্জ হ্যারিকেন্স ২টিতে অংশ নিয়ে ১টিতে জয় ও ১টিতে পরাজিত হয়, মৌলভীবাজার ম্যাবেরিক্স ২টিতেই পরাজিত হয়। আগামীকাল শনিবার সকালে লীগের দুটি ম্যাচ ও বেলা ২টায় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুটি দল ফাইনালে মুখোমুখি হবে।
আজ শুক্রবারের চারটি ম্যাচে ম্যান অব দি ম্যাচ হন লস্কর মাহদী আরিফ (২টি), শাওন দাস ও এ,এস, মাসুম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট আউটার স্টেডিয়ামে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও তাঁদের পরিবার সদস্যরা সারাদিন থেকে খেলার পাশাপাশি স্টেডিয়ামের নান্দনিকতা উপভোগ করেন।