রবিবার, সেপ্টেম্বর ৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৫ এপ্রিল ২০ ২০
১:৫৯ পূর্বাহ্ণ

শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে (এইচ আর এমও) সিলেট 

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতামুলক লিফলেট ও ভাইরাসের কারণে ঘরে থাকা শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন (এইচ আর এমও) -এর কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ কামরান তালুকদার।
তালুকদার ফাউন্ডেশনের আর্থায়নে ৪ এপ্রিল শনিবার সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে সচেতনতামুলক লিফলেট, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, (এইচ আর এমও) -এর বিভাগীয় কমিটির সভাপতি মো: আরিফুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা জুবায়ের আহমেদ, শিল্পী এফ কে ফয়ছল, দেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি ও অভিনেতা মো কামাল আহমেদ দূর্জয়, বিশিষ্ট ব্যবসায়ী মো আবু মিয়া প্রমুখ।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ