বুধবার, জুন ২৪, ২০ ২৬
তিতাস( কুমিল্লা) প্রতিনিধি::
২৭ জানুয়ারী ২০ ২৫
৬:৩৯ অপরাহ্ণ

তিতাসের বাতাকান্দি বাজারে পানি নি.ষ্কা.শন প্রকল্পের কা.র্য.ক্রম শুরু

কুমিল্লার তিতাসের বাতাকান্দি বাজারের পানি নিষ্কাশন প্রকল্পের খনন কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সোমবার সকাল ৯টা থেকে বাতাকান্দি-উবদি গুদারাঘাট এলাকা থেকে এ খনন কাজ শুরু হয়।

জানা যায়,উপজেলার বাতাকান্দি বাজারের বিভিন্ন রাস্তার পাশ দিয়ে দৈর্ঘ্য ৪শ' ৫০মিটার, প্রস্তু ৩ফুট ও গভীর ৩ফুট করে এ খনন কাজ করা হবে।

কাজের গুনগত মান পরিদর্শন করেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুন্সি আমিরুল ইসলাম মানিক, মো. আক্তারুজ্জামান, বাজার কমিটি'র সভাপতি ডাঃ আবু নাসের ভূঁইয়া, কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো.মোহর মুন্সি, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম (বিএসসি),বলরামপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো.নজরুল ইসলাম, বিএনপি নেতা মো.সানাউল্লাহ মিয়া, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক সাইমুন ইসলাম আখন্দ, সদস্য সচিব মো. মফিজুল ইসলাম বশির, উপজেলা জাসাসের সদস্য সচিব এডভোকেট দেলোয়ার হোসেন প্রধান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ফাহিম সরকারসহ বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ীবৃন্দ।কর্মসূচী তদারকির দায়িত্বে থাকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এক সাক্ষাকারে জানান, দীর্ঘ ১৫বছর ধরে বাতাকান্দি বাজারের ব্যবসায়ীদের চাওয়া ছিলো, এই ড্রেনেজ প্রকল্প সম্প্রসারণের মাধ্যমে পানি নিষ্কাশনের সু ব্যবস্থা তৈরী করে দুর্ভোগ লাঘব করার।

বাজারের ব্যবসায়ীদের দুর্ভোগের কথা চিন্তা করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি'র সদস্য ড. খন্দকার মারুফ হোসেনের প্রচেষ্ঠায় ৩ফুট গভীর, ৩ফুট প্রস্থের ৪শ' ৫০মিটার দৈর্ঘ্যের আর সি সি (৬ইঞ্চি) ঢালাইয়ের মাধ্যমে ড্রেনেজ প্রকল্পের কাজের কর্মসূচী শুরু করা হয়। কাজটি প্রকল্পের কাজ শেষ হলে বৃষ্টির পানিসহ সব ধরনের জলাবদ্ধতামুক্ত হবে বাতাকান্দি বাজার।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ