শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)::
৭ ফেব্রুয়ারী ২০ ২২
২:৪৬ পূর্বাহ্ণ

তিতাসের বলরামপুর ইউনিয়নের ১৫২ জনের মাঝে বিজিডি কার্ডের চাউল বিতরণ
কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৫২ জনের মাঝে ৩০ কেজি করে বিজিবি কার্ডের চাউল বিতরণ করা হয়েছে।৬ ফেব্রুয়ারি রবিবার বেলা ১১ টার দিকে বলরামপুর ইউনিয়ন পরিষদের মাঠে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই শ্লোগানকে সামনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ১৫২ জনের মাঝে ৩০ কেজি করে ভিজিডি কার্ডের চাউল বিতরণ করা হয়।বিজিডি কার্ডের চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তিতাস উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. নূর নবী।এ সময় বলরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন- এই ভিজিডি কার্ডোর চাউল আপনাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উপহার হিসেবে দিয়েছেন।আপনারা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্যে দোয়া করবেন।এসময় উপস্থিত ছিলেন বলরামপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার মো. মোফাজ্জল হোসেন,৩ নং ওয়ার্ডের মেম্বার মো. আলাউদ্দিন ব্যাপারী, ৪ নং ওয়ার্ডের মেম্বার মো. জাহাঙ্গীর আলম, ৫ নং ওয়ার্ডের মেম্বার মো. রিপন ভূইঁয়া, ৬ নং ওয়ার্ডের মেম্বার মো. মুকবল হোসেন, ৭ নং ওয়ার্ডেট মেম্বার মো. আবুল কালাম আজাদ, ৮ নং ওয়ার্ডের মেম্বার মো.পাভেল মাহমুদ সুমন, ৯ নং ওয়ার্ডের মেম্বার মো. রমজান ব্যাপারী, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মোসাম্মৎ নাছিমা আক্তার,৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মোসামৎ আছিয়া খাতুন, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মোসাম্মৎ স্বর্নেহার আক্তার শাখা প্রমুখ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ