বুধবার, জুন ২৪, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
৯ মার্চ ২০ ২৫
৩:৫৫ অপরাহ্ণ

তিতাসে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অ'.স্ত্র'.সহ আ'.টক-২

কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর অভিযানে দেশীয় পাইপগান,কার্তুজ, লোহার পাইপ, রামদা, খুন্তি, চাইনিজ কুড়াল, কেচিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।

তিতাস থানার এসআই মিনহাজুল ইসলাম জানান, গত শনিবার ভোররাতে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাও এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে রবিবার সকালে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন,উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাও গ্রামের মৃত আব্দুস সামাদ মোল্লার ছেলে আনু মিয়া (৬০) ও সফিক মিয়ার ছেলে রায়হান (১৯)। তিতাস থানা অফিসার ইনচার্জ মামুনুর রশীদ বলেন, আনু মিয়া নীজেরাই দেশীয় অস্ত্র তৈরি করে সন্ত্রাসী ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে করে। আজ সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ