১২:১৪ পূর্বাহ্ণ
হোমনায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর
দেশ ব্যাপী মুজিববর্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ঘর পেল ৩২ হাজার ৯০৪ টি পরিবার । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের এর মাধ্যমে এর উদ্বোধন করেন। এর পরেই কুমিল্লার হোমনায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে এবং ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমিহীন ও গৃহহীন ২৪ টি পরিবারের মাঝে দলিলপত্র হস্তান্তর করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ সেলিমা আহমাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম। সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা,প্রকল্প বাস্তবায়ন অফিসার নাহিদ আহমেদ জাকির, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন সওদাগর ও জাহাঙ্গীর আলম মোল্লা, উপকারভোগী মো. মোছলেম মিয়া ও ঝরনা রানী প্রমুখ।