২:৩৭ পূর্বাহ্ণ
তিতাসে এমপি সেলিমা আহমাদ মেরী'র নানী আবেদা খাতুনের দাফন সম্পন্ন
কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী,তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকারের নানী,বিশিষ্ট ব্যবসায়ী ও আ.লীগ নেতা মো. সাজ্জাদ হোসেন সিকদারের আম্মা আবেদা খাতুন গত সোমবার সকালে মারা গেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০২ বছর।তিনি ৪ ছেলে ২ মেয়ে নাতি নাতনীসহ আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।গত সোমবার বাদ আসর তিতাস উপজেলার সিকদার বাড়ির উঠানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
সমবেদনা জানাতে ছুটে আসেন বিশিষ্ট নারী নেত্রী ও কুমিল্লা ২ ( হোমনা- তিতাস) আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী।জানাজায় অংশগ্রহণ করেন,তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার,ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমদ ফকির,উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী,সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূঁইয়া,সিনিয়র সহ-সভাপতি মুন্সি মুজিবুর রহমান,যুগ্ম- সাধারণ সম্পাদক হাজী মো. নাছির উদ্দিন,শেখ ফরিদ প্রধান,সহ প্রচার সম্পাদক মো. মোবারক হোসেন,সদস্য গাজী মো.সিরাজুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী মুরাদ হোসেন রিপন সিকদার,সাজ্জাদ হোসেন সিকদার,বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.নুর নবী,সাতানী ইউনিয়নের চেয়ারম্যান মো.শামসুল হক সরকার,তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক মো.সাইফুল আলম মুরাদ,মজিদপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,বলরামপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন,দলিল লেখক সমিতি তিতাস উপজেলা শাখার সভাপতি হুমায়ূন কবির কাজল,সাবেক সভাপতি মেহেদী হাসান সেলিম ভূইয়া, বাতাকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ আবু নাছের ভূঁইয়া,উপজেলা আওয়ামী স্বেচ্ছসেবক লীগের যুগ্ম-আহবায়ক মো.ওমর ফারুক, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খাইরুল খন্দকার রুবেল,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও তাঁতীলীগের আহ্বায়ক মো.রেজাউল ইসলাম মোল্লা প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন হোমনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মো. মহসীন মিয়া, হোমনা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খন্দকার, আ.লীগ নেতা মেজবাহ উদ্দিন সরকার,হোমনা উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম খন্দকার ও সাধারণ সম্পাদক কায়সার বেপারী প্রমুখ। স্থানীয় সাংসদ সেলিমা আহমাদ মেরী বলেন,মানুষ চিরদিন বেঁচে থাকে না।মৃত্যু অবধারিত,এর স্বাদ আমাদের সকলেই গ্রহণ করেছে হবে।এই মৃত্যু থেকেই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে,কোন কিছুই চিরঞ্জীব নয়। আল্লাহ নানীকে জান্নাতবাসি করুক এই কামনা করি।