শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
এস এ ডিউক ভূঁইয়া, তিতাস
১০ মার্চ ২০ ২২
১০ :১৭ অপরাহ্ণ

তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কুমিল্লার তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা  কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম.মোর্শেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, সহকারী কমিশনার (ভূমি) কে এম আবু নওশাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন ও ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকিরসহ ইউপি চেয়ারম্যান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

সভাপতি সভার শুরুতে সকল সদস্যদের স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন এবং বলেন বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শোনান। সভাপতির অনুমতিক্রমে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সুধীন চন্দ্র দাস উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে ফেব্রুয়ারী মাসে তিতাস উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি  সম্পর্কিত তথ্য সভায় উপস্থাপন করেন।

এর আগে জাতীয় শিশু দিবস, গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ