বুধবার, জুন ২৪, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
১৯ মার্চ ২০ ২৫
১২:০ ১ পূর্বাহ্ণ

তিতাসে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লার তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার উপজেলার সাতানী ইউনিয়নে অবস্থিত হজরত খাদিজাতুল কুবরা(রা.) দারুস সুন্নাহ মাদরাসায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.ফারুক হোসেন ভূইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মো.ইসমাইল হোসেনের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুজ্জামান মোল্লা, বিশেষর বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- আহবায়ক মো.জহিরুল ইসলাম হৃদয় প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ