শনিবার, জুন ২৭, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
৬ জুলাই ২০ ২১
৫:২৭ অপরাহ্ণ

বগুড়ায় একদিনে আরও ১৯ জনের মৃত্যু

বগুড়া শহরের তিনটি হাসপাতালে করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বগুড়ার ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালে ১১ জন ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন মারা যান।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোর করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া পাঁচজনের মধ্যে কোভিড পজিটিভ ছিলেন তিনজন এবং বাকি দুজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ