সোমবার, সেপ্টেম্বর ৭, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১২ এপ্রিল ২০ ২০
১১:৫৪ অপরাহ্ণ

সংকটে থাকা মানুষদের নিকট খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়ানোর আহ্বান মিজান চৌধুরীর

যত সময় যাচ্ছে করোনা সংকট ততই বাড়ছে। এ সংকটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের হতদরিদ্র মানুষ। খাদ্য সামগ্রী সংকটের কারণে তারা পড়েছেন বিপাকে। এমতাবস্তায় তাদের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।
তিনি নিজ উদ্যোগেও ছাতক ও দোয়ারাবাজার উপজেলার ২২টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ১০ হাজার কর্মহীন হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে তিনি নিজেই হতদরিদ্র অসহায় মানুষের বাড়ি ঘুরে ঘুরে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন। 
ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার তিনি ছাতক উপজেলার তিন ইউনিয়ন এবং পৌরসভার ৫টি স্থানে পৃথকভাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এর মধ্যে কালারুকা ইউনিয়নের তাজপুর পয়েন্ট এবং মাধবপুর পয়েন্ট, নোয়ারাই ইউনিয়নের জুরাপানি পয়েন্ট, ইসলামপুর ইউনিয়নের গনেশপুর ও ছাতক পৌরসভার পুরাতন কাস্টমসের সামনে সবমিলিয়ে আড়াই হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।
এসময় মিজানুর রহমান চৌধুরী আরোও বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। এমতাবস্থায় হতদরিদ্র দিনমজুররা অসহায় হয়ে পড়েছেন। তাদের ঘরে খাবারও নেই। তিনি হতদরিদ্র দিনমজুরদের জন্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্য সামগ্রী প্রদানের সরকারের প্রতি আহ্বান জানান।
খাদ্য সামগ্রী বিতরণকালে ছাতক উপজেলা বিএনপির আহবায়ক জেলা বিএনপির সহ সভাপতি ফারক আহমদ,পৌর বিএনপির আহবায়ক জেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ তিতুমীর, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক আবু হুরায়রা ছুরত,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মুহি ও উপজেলা,ইউনিয়ন, ওয়াড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের  নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ