৭:৪৭ অপরাহ্ণ
গাজায় শিগগিরই যু'দ্ধ'বিরতি হবে: ট্রাম্প
গাজায় শিগগিরই যুদ্ধবিরতি হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ খবর দেন।
ট্রাম্প বলেন, ‘গাজায় ইসরাইলের যুদ্ধের ব্যাপারে অনেক অগ্রগতি হয়েছে।’ মধ্যপ্রাচ্যে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ তাকে জানিয়েছেন খুব শিগগিরই গাজায় ‘যুদ্ধবিরতি’ হবে। খবর সিএনএনের।
গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আজ অন্তত ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল সূত্র।
নিহতদের মধ্যে অন্তত ১৪ জন মারা গেছেন ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর কাছে, যেখানে খাবার সংগ্রহের জন্য অপেক্ষা করছিলেন তারা।
খবর আল-জাজিরার। এক সময় এ ধরনের ঘটনা আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় তুললেও, এখন তা প্রতিদিনকার বিষয় হয়ে উঠেছে।
ক্ষুধা ও নিরাপত্তাহীনতা নিয়ে বেঁচে থাকা গাজার হাজারও মানুষ জীবন ঝুঁকি নিয়েও খাদ্যের খোঁজে বের হচ্ছেন।