ডেস্ক নিউজ::
৭:৪৬ অপরাহ্ণ
‘পদ না পেয়ে’ মসজিদ কমিটির সেক্রেটারিকে কুপিয়ে জখম
পদ না পেয়ে কক্সবাজারের চকরিয়ায় মসজিদ কমিটির সেক্রেটারিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের অল্যার বাপের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কফিল উদ্দিন ওই ইউনিয়নের অল্যার বাপের পাড়ার আবদুল মতলবের ছেলে ও স্থানীয় জামে মসজিদ কমিটির সেক্রেটারি।
স্থানীয় লোকজন জানায়, দুই বছর আগে মসজিদ কমিটি গঠিত হয়। কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন কফিল উদ্দিন। সাবেক সেক্রেটারি আমির হোসেন দ্বিতীয়বারেও পদ না পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন। এর জের ধরে মঙ্গলবার সকালে কফিল উদ্দিনের ওপর প্রথম দফা হামলা চালান আমির হোসেন। পরে রাত সাড়ে ৭টার দিকে এশার নামাজ পড়তে যাওয়ার পথে আমির হোসেন, তার স্ত্রী জোসনা বেগম, দুই ছেলে মোক্তাসিন আল ফুয়াদ ও সামির মিলে কফিল উদ্দিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে আবারও হামলা চালান। এতে কফিল উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কফিল উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। তার মাথায় দায়ের কোপের চিহ্ন রয়েছে।
আহত কফিল উদ্দিন অভিযোগ করেন বলেন, আমির হোসেন সেক্রেটারি হতে না পারায় ক্ষুব্ধ হয়ে আমার ওপর এই হামলা চালিয়েছেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, হামলার ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
জগন্নাথপুরে রাণীগঞ্জ কলেজে শিক্ষকদের মা'রামা'রি, এলাকায় উত্তে'জনা!
এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখার উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন
গোলাপগঞ্জে মা'দক ব্যবসায়ী কর্তৃক ছু'রিকা'ঘাত, গ্রেফ'তার ৩
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ…
সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে-প্রবাসীকল্যাণ মন্ত্রী
জগন্নাথপুরে কোমলমতি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য
কমলগঞ্জে হীড বাংলাদেশ মাইক্রো ফাইন্যান্সের পক্ষ থেকে ৭৫…
ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা…
জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন:…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ